তেরখাদা উপজেলা জেপির ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুলনা অফিস

খুলনা জেলার তেরখাদা উপজেলা জাতীয় পার্টি-জেপির ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর ৬০ মানিক মিয়া শপিং কমপ্লেক্সে জেলা জেপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় তরফদার আফজাল হোসেনকে সভাপতি ও মো. বেল্লাল ফকিরকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার।  সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি-জেপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের ন্যায়নীতি ও সততার আদর্শে গঠিত জাতীয় পার্টি-জেপি। এই দলে নেই কোনো সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী।

পরে তরফদার আফজাল হোসেনকে সভাপতি ও মো. বেল্লাল ফকিরকে সাধারণ সম্পাদক করে তেরখাদা উপজেলা জাতীয় পার্টি-জেপির  ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক টি এম আজমল, মো. জনাব আলী (সবুজ) ও  মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসিব, অর্থ সম্পাদক রোমান তরফদার, প্রচার সম্পাদক মো. আলমগীর মোল্লা, দপ্তর সম্পাদক মো. রাশেদ মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক মো. দিদার বখত, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মলয় কুমার দাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রেজওয়ান মিয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমিরুল মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মো. হাসিব মোল্লা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিপ্লব খন্দকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক পরিমল রবি দাশ, মহিলা বিষয়ক সম্পাদক লিপি বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোল্যা নজরুল ইসলাম। 

নির্বাহী সদস্যরা হলেন, মো. ওলি ফকির, জিমবাত মিয়া, ইউসুফ আলী, আকরাম মিয়া, এমদাদুল হক (মিলন), কাঁকন মিয়া, নজরুল চৌধুরী, জাহিদুল, টিপু মিয়া, হাসমত মিয়া, আনন্দ মুনি, মিসকাত মিয়া, আত্তাপ মোল্যা, মিরাজ গাজী, শাহাজান মোল্যা, ফারুক মোল্যা, দুখু লাল দাশ, মো. মফিজ শেখ, মো. নুরুল ইসলাম, মো. ফারুক মিয়া (বাদল) প্রমুখ।