কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার নতুন কমিটি শুক্রবার গঠন করা হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে সমিতির জেলা শাখার প্রতিনিধি সমাবেশে মমতাজ বেগমকে সভাপতি, সামসুন নাহারকে সহসভাপতি, সেলিনা আক্তারকে সাধারণ সম্পাদক, রাশিদা আক্তারকে সাংগঠনিক সম্পাদক ও ফেরদৌসি আক্তারকে অর্থ সম্পাদক করে ২০১৯-২১ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি আমেনা বেগম। জেলার আদর্শ সদর উপজেলা পরিবার কল্যাণ সহকারী মেহেরুন্নেছার সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কুমিল্লার ১৭টি উপজেলার প্রায় ৮০০ পরিবার কল্যাণ সহকারী অংশগ্রহণ করেন।