সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় দুই সপ্তাহেও মেলেনি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে গত প্রায় দুই সপ্তাহ ধরে পরিচয়হীন অবস্থায় পড়ে রয়েছে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। সে কথা বলতে পারে না। শহরের ঘাটুরা গৌতমপাড়ার বাসিন্দা মোহাম্মদ মোশতাক আহমেদ জানান, হাসপাতালে তার চাচিকে দেখতে গিয়ে এক সপ্তাহ আগে এই রোগীটিকে দেখতে পান। সে হাসপাতালের দোতলায় সার্জারি ওয়ার্ডের মেঝেতে শয্যাশায়ী। সে কোনো কথা বলতে পারে না। এরপর থেকে নিয়মিত এই রোগীর দেখাশোনা করছেন তিনি। হাসপাতালে তার চিকিত্সা চললেও আত্মীয়-স্বজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।