সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের রেললাইনের পাশের বিলে দেয়া বিদ্যুত্ লাইনের তারে জড়িয়ে গতকাল শনিবার আরিফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ওসমানের পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় আরিফুল তার জাগ দেয়া পাট ধোয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী বিলে কলাগাছের ভেলায় চড়ে যাওয়ার সময় বিলে লটকানো অবৈধ বিদ্যুত্ লাইনের তারে জড়িয়ে গভীর পানির নিচে ডুবে মারা যায়।