গাছের ডাল পড়ে শিক্ষকের মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় শনিবার দুপুরে গাছের ডাল ভেঙে পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম রেজাউল করিম রিজু (৪০)। তিনি উপজেলার ধাউরডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের সিনিয়র শিক্ষক। তিনি উপজেলার উত্তর হাইদগাঁও গ্রামের মরা খাল এলাকার বক্স আলী ডাক্তারবাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। 

পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্কুল শিক্ষক গাছ থেকে পড়ে যাওয়ার কারণে মূলত মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। যার কারণে হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।