ঈদ পরবর্তী ১৪ আগস্টের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে কাল ৫ আগস্ট থেকে। চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের ফিরতি টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে। ঈদুল আজহা উপলক্ষ্যে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ২৯ জুলাই থেকে। ২ আগস্ট শুক্রবার বিক্রি হয় ১১ আগস্টের টিকিট। রেলে প্রতিদিন ২ লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে প্রায় চার লাখে দাঁড়াবে। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। এছাড়া আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য ১ হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।