আফতাবনগর এলাকায় বসবাসরত সাংবাদিকদের সংগঠন আফতাবনগর জার্নালিস্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়। মাইনুল হক ভুঁইয়াকে সভাপতি, মোঃ শাহ আলমকে সাধারণ সম্পাদক, শিবলী নোমানী ও শামচুদ্দিন আমেদকে সহ-সভাপতি, জাহিদ আহমেদ বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আকমল হোসেন স্বপনকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি