যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির আরো প্রতিশ্রুতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকাল এই ঘোষণা দিয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। খবর রয়টার্সের
ইরান বারবারই বলে আসছে, যুক্তরাষ্ট্র বাদে চুক্তির অন্যান্য অংশীদার যদি তাদের অর্থনীতিকে পুনরুদ্ধারে যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে তাঁরা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারও করে নিতে পারে। গত বছর ওয়াশিংটন চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, আমরা বলেছি অন্যরা যদি চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন না করেন তাহলে আমরাও ঠিকমতো আচরণ করব না। আমাদের সবাইকে চুক্তির শর্তগুলো মেনে চলা উচিত।