গতকাল সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দি এলাকায় স্বামীর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ মৌসুমী বেগম। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিত্সার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী জয়নাল পলাতক রয়েছেন।
অন্যদিকে, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মহাসড়ক সংলগ্ন বলিয়াপুর এলাকার রিকু ফিলিং স্টেশনের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই দিন পূর্বে নবজাতকটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। কে বা কারা মরদেহটি এখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।