ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৬০) নামে এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। এঘটনায় রিপন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার দুপুরে জাবরহাট ডাঙ্গীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাবেয়া বেগম ১০নং জাবরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং চন্দ্ররিয়া বিশমাইল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাবেয়া বেগম মোটরসাইকেল যোগে চন্দ্ররিয়া থেকে পীরগঞ্জ শহরে আসার পথে জাবরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ভটভটির সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এতে তার নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিপন নামে এক যুবক গুরুত্বর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ।
ইত্তেফাক/আরকেজি