নির্বাচনে ভোট দিয়ে শীর্ষ তিন প্রার্থীর আশা-প্রত্যাশা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এই নির্বাচনের তিন গুরুত্বপূর্ণ প্রার্থী তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোরভাবে সেসব ঘটনা দমন করেছে।’’ তবে তিনি যোগ করেন, ‘‘মাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষটা না দেখে এখনই কিছু বলব না। আমি দৃঢ়ভাবে আশাবাদী।

এ ছাড়া  জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় ভোট দিয়ে বলেন, ‘গত ১৬ বছরে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না। এখন গণতন্ত্রে ফেরার সুযোগ এসেছে।’’ বিভিন্ন এলাকায় তার দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘আমরা প্রতিকূলতাকে গুরুত্ব দিচ্ছি না। ভোটকেন্দ্র পাহারা দেব।’’ তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও বলেন, ‘‘জনগণের রায় মেনে নেব।’

নাহিদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মিরপুরে ভোট দিয়ে বলেন, ‘২০১৪, ২০১৮, ২০২৪ সালে জেলেই ছিলাম। তিনটা ভোট হারানোর পর আজ আল্লাহ ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

তিনি আশা করেন এই ভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার গঠিত হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠ ও সংঘাতমুক্ত নির্বাচনের জন্য দোয়া করে তিনি বলেন, ‘এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে আমাদের পাশে চাই।’