মশার মতোন বীর,
কজন আছে বাংলাদেশে?
সাহস বুকে একটু কেশে
বলতে পার উচ্চ করে শির?
কাউকে তো সে ভয় পায় না
হোক জাপানি, হোক চায়না
সবাই তাকে ডরায়,
তার কামড়ে সবাই কাবু
তার কাছে তো তুইও হাবু
কত না রোগ ছড়ায়।
মশার ভয়ে লুকোও রাতে
মশারিটার ভেতরে,
মশার সাথে লড়তে চাও?
সাহস দিল কে তোরে?
বিশ্ববিজয়ী গামা,
মশাকে তাই আদর করে
ডাকুন, ‘মশক মামা’।
মশারি ছাড়া ঘুম আসে না
মশাকে কেউ ভালোবাসে না
তবুও মশক বীর,
যতই ছুড়ি কামান, গোলা
রাম দা, কিরিচ, তীর।