প্রাইম ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রাইম ব্যাংক ২০১৯ সালের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, বছরের প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৮৮ টাকা, যা ২০১৮ সালের একই মেয়াদে ছিল ০.৬৮ টাকা। বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৯৯.২৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৭.৪০ কোটি টাকা। মুনাফা বৃদ্ধির এই হার গত বছরের তুলনায় ২৮%। অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকের আমানত জুন ২০১৯ শেষে দাঁড়িয়েছে ২০,৮৮৮ কোটি টাকা, যা ২০১৮ সালের ডিসেম্বর শেষে ছিল ১৯,৭৫২ কোটি টাকা। জুন শেষে  ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১,৫৮৯ কোটি টাকা, আমদানি-রপ্তানি ব্যবসাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি