বাংলাদেশ জনসংযোগ সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বাংলাদেশ জনসংযোগ সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২ আগস্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিল এবং মহাসচিব মনিরুজ্জামান টিপুসহ সমিতির নবীন-প্রবীণ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি