বিনোদন ডেস্ক
চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের প্রথম দক্ষিণী সিনেমা ‘সাহো’। যেখানে বাহুবলি খ্যাত নায়ক প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমার ট্রেইলর রিলিজের পর থেকে তুমুল আলোচনায় চলে আসেন শ্রদ্ধা। কারণ সেখানে প্রভাসের সঙ্গে একটি নাচের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধাকে। আর এতেই মুগ্ধ শ্রদ্ধা ভক্তরা। বলা হচ্ছে শ্রদ্ধার আলোচিত একটি সিনেমা হতে যাচ্ছে সাহো। সম্প্রতি তিনি সিনেমা করার সময়ের শরীর চর্চার কিছু ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। শ্রদ্ধা বলেন, ‘প্রতিটি সিনেমাই ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করে। একটির সঙ্গে অন্যটির মিল বা পার্থক্যের বিষয়গুলো আমার কাছে অপ্রাসঙ্গিক। সাহো আমার জন্য উল্লেখযোগ্য একটি অভিজ্ঞতা। বেশ পরিশ্রম করতে হয়েছে। শুটিংয়ের চেয়ে প্রস্তুতিতে বেশি সময় কেটেছে। পরিচালক শরীরের ফিটনেসের ব্যাপারে সচেতন ছিলেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি। এখন সিনেমাটির প্রচারণা নিয়ে কাজ করছি।’