চালু থাকবে প্রধান উপদেষ্টার পেজ, তবে বন্ধ থাকবে আপডেট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ যথারীতি সচল থাকবে। পাশাপাশি এই পেজের সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল (পাওয়া যাবে) থাকবে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পরে চিফ অ্যাডভাইজার (জিওবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এই পেজে নতুন করে কোনো আপডেট দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।’