কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সাংবাদিকতায় পেশাগত সুরক্ষা : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে নবীনবরণ উপলক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন আমাদের অর্থনীতির প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান। সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান বেলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনার শেষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।