রাজধানীর বারিধারা-বেরাইদ রোড সংলগ্ন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘গ্রন্থসুহূদ-আলোঘর বইমেলা’ মঙ্গলবার শেষ হয়েছে। বাংলাদেশ গ্রন্থসুহূদ সমিতি ও এনজিও ‘দিশা’র প্রকাশনা সংস্থা ‘আলোঘর’ যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলায় আাালোঘর তাদের প্রকাশিত অন্তত এক হাজার টাইটেল প্রদর্শন ও বিক্রি করে।
সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রন্থসুহূদ সমিতির সভাপতি এমদাদ হোসেন ভুঁইয়া। এসময় তিনি বলেন, পাঠকসৃজন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ‘হাতের কাছে বই’ পৌঁছে দিতে এধরনের বইমেলার আয়োজন করা হচ্ছে। এটা গ্রন্থসুহূদ-আলোঘরের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দ্বিতীয় আয়োজন। মেলা আয়োজনে সহযোগিতা করায় তিনি ইউআইইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মেলা পরিচালনা করেন আলোঘরের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনিসুর রহমান, বিপণন কর্মকর্তা নিলয় সাহা, লোকমান হোসেন, রাকিবুল হাসান ও মরিয়ম আক্তার। -প্রেস বিজ্ঞপ্তি