সেনবাগে ডাকাতের হামলায় আহত চার জন

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামে শনিবার রাত তিনটার দিকে আবদুল আজিজ মাস্টার বাড়ির ডাঃ মাহবুবুর রহমান সুমনের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত দল ওই বাড়ির   কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট নিয়ে গেছে। এসময় ডাকাত দলের হামলায় এক স্কুল শিক্ষক সহ ৪ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে -ওই বাড়ির মোশারফ হোসেনের স্ত্রী  উরফুতের নেছা (৭০), তার ছেলের বউ স্থানীয় আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী স্কুল শিক্ষক সৌনিয়া আক্তার (৩৫), ছেলে বউ লিনু (২৪), মেয়ে লিটন (৩৫) ও ছেলের বউ তাহমিনা (৩৫)।

ডাকাতির ঘটনাটি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।