জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর থানা পুলিশ কুখ্যাত ডাকাত দুখু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। গত শনিবার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত দুখু জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের জিগির আলীর ছেলে। এএসআই শাহীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ডাকাত তিনটি ডাকাতি ও একটি চাঁদাবাজি মামলার পলাতক আসামি।