কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ঐ আসামির নাম লালন (৩৬)। সে দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মণ্ডলের ছেলে।  আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর রাতে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ৪৯ বোতল ফেনসিডিলসহ লালন নামের যুবককে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।