কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকালে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামের মুরাদ মিয়া এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা বাজার এলাকার ইসলাম ওরফে ইকবালকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।