ঈদে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বাড়ছে

ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য যানবাহনের টিকেট পাওয়া সোনার হরিণ পাওয়ার চেয়ে কোনো অংশেই কম নয়। প্রতি বছর চোখে পড়ে রেলস্টেশনে এবং বাসটার্মিনালগুলোতে টিকেট হাহাকারের খবর। সারা বছর ট্রেনের টিকেটের ৩৮ শতাংশই তো বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকে। আর বাকি ৬২ শতাংশ টিকিটের জন্য মধ্যরাত থেকে কাউন্টারে পড়ে সাধারণ মানুষের লাইন। এই সুযোগে দৌরাত্ম্য বেড়ে যায় টিকেট কালোবাজারিদের। অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বলা হয় সব টিকেট শেষ। অন্যদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা যায় একই অবস্থা। লঞ্চ সার্ভিসেও অগ্রিম টিকেট বিক্রির ক্ষেত্রেও কালোবাজারিদের দৌরাত্ম্য বাড়ছে ব্যাপক হারে। ফলে ঈদযাত্রায় দেখা দিচ্ছে চরম অনিশ্চয়তা। তাই এই টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করি।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

০০