রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. জাহাঙ্গীর মিয়া

কুলিয়ারচরের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর মিয়া (৬৫) গত শনিবার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, থানা অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জিল্লুর রহমান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।