‘অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে নিষিদ্ধ অস্ত্র তৈরি করবে রাশিয়া’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অস্ত্র চুক্তি থেকে সরে যায় তাহলে রাশিয়া নিষিদ্ধ অস্ত্র আবার তৈরি করবে। গতকাল বুধবার প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন সাক্ষাত্কারে বলেন, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি অনুযায়ী অনেক অস্ত্র তৈরি নিষিদ্ধ আছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, চুক্তি মানছে না রাশিয়া। তারা নিষিদ্ধ অস্ত্র তৈরি করছে। চুক্তি মানতে রাশিয়াকে ৬০ দিনের সময় দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চুক্তি বাতিল করা হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন। ১৯৮৭ সালে চুক্তিটি করা হয়। প্রেসিডেন্ট পুতিন চুক্তি লংঘনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার অজুহাত তৈরি করছে। -রয়টার্স