জেসিআই ঢাকা এমিনেন্টের নতুন পর্ষদ ঘোষণা, প্রেসিডেন্ট আবির

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশের অন্যতম চ্যাপ্টার জেসিআই ঢাকা এমিনেন্ট-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬ সালের জন্য এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সারাবির গ্যাজেট ও এয়ারশিপবিডির প্রতিষ্ঠাতা আবির আহমেদ খান। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজোয়ানুল খান রিকু। 

নবনির্বাচিত প্রেসিডেন্ট আবির আহমেদ খান বলেন, “২০২৬ সালে আমাদের মূল লক্ষ্য থাকবে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করা এবং যুব সমাজের মাঝে জেসিআই বাংলাদেশের কার্যক্রম ও আদর্শ আরও বিস্তৃতভাবে তুলে ধরা। পাশাপাশি সারা বছর জুড়ে বোর্ড সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে একাধিক টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

২০২৬ সালের কার্যনির্বাহী পর্ষদের তালিকা নিম্নরূপ:
• ফাউন্ডার প্রেসিডেন্ট (২০২৪): আব্দুল কাদের
• ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট: মৌনতা আলম
• লোকাল প্রেসিডেন্ট ২০২৬: আবির আহমেদ খান
• স্থানীয় নির্বাহী সহ-সভাপতি ২০২৬: মো. হাসান একরাম আহমেদ
• স্থানীয় সহ-সভাপতি ২০২৬: মোহাম্মদ রেজোয়ানুল খান রিকু
• স্থানীয় সাধারণ সম্পাদক ২০২৬: মশিউর রহমান
• স্থানীয় জেআইবি চেয়ারপারসন ২০২৬: শাহরোজ ফারদি
• স্থানীয় কোষাধ্যক্ষ ২০২৬: মো. অমিত হাসান
• স্থানীয় আইন উপদেষ্টা ২০২৬: মো. হিমেল হাসান
• স্থানীয় ক্রীড়া ও অনুষ্ঠান বিষয়ক চেয়ারপারসন ২০২৬: হাবিবুর রহমান তনময়
• স্থানীয় আন্তর্জাতিক বিষয়ক চেয়ারপারসন ২০২৬: রোমানা শোমা (সুশান)
• স্থানীয় পরিচালক ২০২৬: আরিফ রহমান মালেক
• স্থানীয় পরিচালক ২০২৬: মনির হোসাইন ভূঁইয়া
• স্থানীয় সভাপতির বিশেষ সহকারী ২০২৬: মোহাম্মদ সুমন
• স্থানীয় কমিটি চেয়ার ২০২৬: সাবিহা নওশিন শান্তা
• স্থানীয় পরিচালক ২০২৬: আবু জাহিদ
•  স্থানীয় কালচারাল পরিচালক ২০২৬: ওয়াহিদা তামান্না হোসেন
• স্থানীয় আইটি পরিচালক ২০২৬: মাজেদুল ইসলাম নবিন 

উল্লেখ্য, জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক, সদস্যভিত্তিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন সৃষ্টিতে কাজ করে আসছে। জেসিআই ঢাকা এমিনেন্ট চ্যাপ্টারটির ২০২৪ সালের ফাউন্ডার প্রেসিডেন্ট (প্রতিষ্ঠাতা সভাপতি) ছিলেন আব্দুল কাদের। নতুন নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সালে জেসিআই ঢাকা এমিনেন্ট আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ গ্রহণ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।