প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বাংলা

মো. সুজাউদ দৌলা. সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

 

(ক) ইন্টারনেটের পরিচিতি কয়েকটি বাক্যে তুলে ধরো।

উত্তর : একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের জয় জয়কার সূচিতে নতুনমাত্রা যোগ করেছে ইন্টারনেট। ইন্টারনেট হলো কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় আধিপত্য বিস্তারকারী একটি মাধ্যম। যার মাধ্যমে মুহূর্তের মধ্যে যেকোনো সংবাদ, তথ্যচিত্র, ভিডিওচিত্র ইত্যাদি পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে পৃথিবীর যেকোনো প্রান্তে। ইন্টারনেটের সুবাদে সমগ্র পৃথিবীর অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীরা একই বলয়ে আবদ্ধ হতে পারছে।

(খ) ইন্টারনেট গতিময়তার মাইলফলক —ব্যাখ্যা করো।

উত্তর : আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের চরম উত্কর্ষের ফলে মানুষের জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য। আর এই প্রক্রিয়া পূরণ করেছে ইন্টারনেট। পূর্বে মানুষের যোগাযোগের জন্য ব্যয় হতো অনেক সময় ও অর্থ। দ্রুত এই জীবনের মূল্যবান সময় ও অর্থকে কাজে লাগানোর প্রয়াসে মানুষ আবিষ্কার করেছে স্বল্প সময়ে অল্প ব্যয়ে  যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট। তাই ইন্টারনেটকে গতিময়তার মাইলফলক বলা হয়। এর মাধ্যমে মানুষ যোগাযোগের দূরত্ব হ্রাস করে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে।

(গ) ইন্টারনেট সম্পর্কে তোমার ভাবনা লেখ।

উত্তর : আধুনিক যোগাযোগের বহুল ব্যবহূত মাধ্যম হচ্ছে ইন্টারনেট। যা ব্যবহার করে মানুষ তার চলার পথকে করেছে আরো সমৃদ্ধ। যোগাযোগের মাধ্যম হলেও তথ্য, তত্ত্ব ও উপাত্ত আদান-প্রদানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিজ্ঞানের এ মাধ্যমটি। তথ্যচিত্র, ভিডিও চিত্রসহ বিভিন্ন উপাত্ত মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। যোগাযোগের এ মাধ্যমটির কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বে এর বিকল্প চিন্তা করার যেন কোনো সুযোগ নেই মানুষের।

অথবা,       নিচের ভবিষ্যত্ কালবাচক ক্রিয়াপদগুলোর যেকোনো পাঁচটির অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে লেখ :

ঘুরবে, ছুটবে, শুনব, নামব, যাব, উঠব, বেড়াব।

উত্তর : ঘুরেছে; ছুটেছে; শুনেছি; নেমেছি; গিয়েছি; উঠেছি; বেড়িয়েছি।

৬. নিচের অনুচ্ছেদ পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি কর।  অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে— সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে।

 উত্তর :

(ক) কে জানতে চায় অসীম বিশ্বকে?

(খ) কিশোর কী জানতে চায়?

(গ) মানুষ কোথায় ছুটছে?

(ঘ) বীরেরা কীভাবে জীবনকে বিপন্ন করে?

(ঙ) কিশোর বদ্ধ ঘরে বসে থাকবে না কেন?