বিনোদন রিপোর্ট
প্রতিবারই দেশের টিভি চ্যানেলগুলো ঈদের জন্য তাদের অনুষ্ঠান সূচিতে পরিবর্তন আনে। যোগ হয় বিশেষ নাটক ও বিভিন্ন অনুষ্ঠান। যার মধ্যে গানের অনুষ্ঠানের জনপ্রিয়তা বরাবরই থাকে। দেশ টিভিতে ঈদের ৭ দিনের প্রতিদিন জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে মিউজিক্যাল লাইভ। জনপ্রিয় বেশকিছু শিল্পী নিয়ে এবার আয়োজন করা হয়েছে মিউজিক্যাল লাইভ। দর্শকরা সরাসরি ফোনে কথা বলতে পারবে ও শিল্পীকে গানের জন্য অনুরোধ করতে পারবে এতে। ঈদের দ্বিতীয় দিন গান পরিবেশন করবেন অবন্তী সিঁথি।