বিশেষ নাটক ‘জোসনার স্বপ্ন’

বিনোদন রিপোর্ট

 

ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘জোসনার স্বপ্ন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বিকাশ সাহা। অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ফারজানা রিক্তা, কিশোর পলাশ প্রমুখ।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিথি। বিথির ভাই ওই এলাকার চেয়ারম্যান। গ্রামের মিজান নামে এক ছেলেকে বিথি ভালোবাসেন। অন্যদিকে বিথির ছেলেবেলার খেলার সাথী মিরাজ। সে পেশায় মাঝি। সে বিথিকে অনেক ভালোবাসে কিন্তু কখনো সামানে দাঁড়িয়ে বলতে পারে না। মিজানের সঙ্গে বিথির যেখানে চুটিয়ে প্রেম করতে থাকে সেখানে বিথির জন্য মিরাজের ভালোবাসা দিনদিন গভীর হতে থাকে। স্বপ্ন দেখতে থাকে বিথির সঙ্গে ঘর বাঁধার। ছোটবেলার খেলার সাথী মিরাজের সঙ্গে নৌকা দিয়ে কলেজে যাওয়ার পথে সবসময়ই দেখা হয় বিথির। কিন্তু কোনোদিন ভালোবাসার কথা বলতে পারে না মিরাজ। একদিন মিরাজ আর বিথি দাঁড়িয়ে গল্প করছে তখন তাঁদের দেখে ফেলে বিথির বড় ভাই। ভুল বুঝে সন্দেহ করে মিরাজ আর বিথিকে। গরিব মাঝির সঙ্গে নিজের বোনের প্রেম সম্পর্ক কোনোভাবে মেনে নিতে পারে না সে।