ইয়ুথ আইকন

 

মাছরাঙা টিভিতে ঈদে ৬ষ্ঠ দিন রাত ৮টায় প্রচার হবে বিশেষ সেলিব্রেটি অনুষ্ঠান ‘ইয়ুথ আইকন’। এটি উপস্থাপনা করবেন সাফা কবির। নুহাশ হুমায়ূন এবং প্রীতম হাসান দু’জনই খ্যাতিমান বাবার সন্তান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ এবং প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর পুত্র প্রীতম। নিজেদের প্রতিভা দিয়ে তাঁরাও আলাদা পরিচিতি তৈরি করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নুহাশ দৃষ্টি কেড়েছেন। অন্যদিকে গায়কী এবং মিউজিক কম্পোজিশন দিয়ে এ প্রজন্মের পছন্দের তালিকায় নাম লিখিয়েছেন প্রীতম। এই দুই তরুণের লাইফস্টাইল, চিন্তা-ভাবনা, পরিকল্পনাসহ বিভিন্ন দিক নিয়ে অনেক কথা জানা যাবে এ অনুষ্ঠানে।