শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের দেওয়ার ২৫৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। 

২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে মাত্র ৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় হার্দিক পান্ডিয়ার ওপর চড়াও হন সাইফার্ট। ২ চার ও ২ ছক্কায় ২১ রান সংগ্রহ করে তারা। 

এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ভারতকে সাফল্য এনে দেন স্পিনার অক্ষর প্যাটেল। দলীয় ৩১ রানে ৭ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান ফিন অ্যালান। 

এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি রাচিন রবীন্দ্র। মাত্র ১ রান করে জসপ্রীত বুমরাহর বলে ইশান কিষানকে ক্যাচ ফিরে যান তিনি। এরপর গ্লেন ফিলিপসকে নিজের দ্বিতীয় শিকার বানান অক্ষর প্যাটেল। ৫ বলে ৫ রান করে বোল্ড হন তিনি। ৫ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।