ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, পর্যায় ১ (সিইআইপি-১) পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনগণের সরাসরি সম্পৃক্তকরণ, সামাজিক বনায়ন এবং ফসল বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পোল্ডার ৩৯/২সি পিরোজপুরের ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এ অবহিতকরণ সভা হয়।
পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও স্বাবলম্বী উন্নয়ন (এসএসইউএস) জেভিয়ের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।
এছাড়া সভায় সিইআইপি-১ এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুহেনা মোহাম্মদ জাফর, ইঞ্জিনিয়ার মো. সাদেকুল ইসলাম, কনস্ট্রাকশন সুপার ভাইজার ইঞ্জিনিয়ার ডিডিসিএস এন্ড পিএমএস কনসালটেন্ট মো. রফিকুল ইসলাম প্রমুখ।