কুবিতে ঈদের ছুটি শুরু হচ্ছে আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা 

পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) ছুটি শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। এতে ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এবং ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলগুলো আগামী ১৭ আগস্ট খোলা হবে।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ মোঃ সাদেকুজ্জামান বলেন, ৬ আগস্ট দুপুরের মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়েছে। ১৭ আগস্ট সকাল থেকেই আবাসিক হলগুলো খোলা থাকবে।