সাঈদ এইচ চৌধুরী ওয়ান ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সাঈদ এইচ চৌধুরী গত এক বছরের মেয়াদে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ-এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন অশোক দাশ গুপ্ত এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন জহুর উল্লাহ্। সাঈদ এইচ চৌধুরী এইচআরসি শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও। তিনি মিডিয়া নিউ এইজ লিমিটেড ও  ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ ওসেন গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের (বগসোয়া)-এর অনারারি উপদেষ্টা। তিনি জাতীয় দৈনিক যায়যায়দিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক। -প্রেস বিজ্ঞপ্তি