ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের ২য় কার্যদিবস গতকাল সোমবার দেশের উভয় পুঁজিবাজারেই শেয়ারের সূচক কমেছে। একই সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনও। ডিএসই প্রধান সূচক ১২ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে।
গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে, ডিএস-৩০ মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
মোট ৩৫৩টি কোম্পানির ১২ কোটি ৬১ লাখ ৯০ হাজার ৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৭৭ কোটি ৩৬ লাখ টাকা।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, মুন্নুু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নুু স্টাফলার, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার, স্টাইলক্র্যাফট লিমিটেড ও সিলকো ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আলহাজ্ব টেক্স, প্রগতি লাইফ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, মুন্নুু সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ও মুন্নুু স্টাফলার।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, বিডি ওয়েল্ডিং, তাল্লু স্পিনিং, গ্রামীণফোন, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, ইস্টার্ন লুব্রিকেন্টস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল।