আওয়ামী লীগের বিশেষ যৌথসভা আজ

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের এক বিশেষ যৌথসভা আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সকল দলীয় কাউন্সিলর, আওয়ামী লীগ দলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।