রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :রূপগঞ্জে মশক নিধনে মাঠে নেমেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সোমবার সকালে উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউ মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ ও রূপসী নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুলে মশক নিধন কার্যক্রমে অংশ নেন তিনি। ঐ দুটি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন অভিযান চলে। পৌর মেয়র স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পৌরবাসী। এসময় আরো উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, রূপসী নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদারসহ অনেকে —ইত্তেফাক