ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারকেলগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইলের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ স্থানীয় ইদ্রিস খানের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আব্দুল্লাহর পরিবার জানায়, আব্দুল্লাহ দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি নিজ বাড়ির নারকেলগাছের ডাল কাটতে গাছে ওঠেন। এসময় নারকেলগাছের পাশ দিয়ে টানা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ নারকেলগাছে ঝুলতে থাকেন। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে।