‘পরিষ্কর-পরিচ্ছন্নতা অব্যাহত রাখুন—ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন’ এই স্লোগানকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাজধানী রমনার আইইবি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে আইইবিতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আইইবি প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এই কর্মসূচি একই সঙ্গে আইইবির সকল কেন্দ্র, উপকেন্দ্র ও সকল ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। ডেঙ্গু শুধু সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সেই জন্য চাই সবার সমন্বিত উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন—আইইবির প্রসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান, প্রকৌশলী এম এম সিদ্দিক, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক শাহাদাত্ হোসেন শিবলু প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি