তালায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

সাতক্ষীরা তালা উপজেলা থেকে দুটি শুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ অনিমেষ মণ্ডল (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। অনিমেষ বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মণ্ডলের ছেলে।

আরো পড়ুন : মধুপুরে গৃহবধূ হত্যায় স্বামীসহ গ্রেফতার ২

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রাম থেকে দুটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ অনিমেষ মণ্ডলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

ইত্তেফাক/ইউবি