মাধবপুরে পুকুরের পানিতে ডুবে তাহমিনা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের ওমান প্রবাসী তাজুল ইসলামের মেয়ে।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আল মামুন আকছির জানান, খেলাধূলার এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে পানিতে পড়ে যায় তাহমিনা। দীর্ঘক্ষণ খুঁজেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মিটফোর্ডে ১৫৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, মৃত্যু হয়েছে ৭ জনের
শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু