ঈদকে সামনে রেখে রিলিজ হতে যাচ্ছে আশিক আরজুর নতুন মিউজিক ভিডিও ‘রঙ্গিলা মাইয়া’। গানটির গীতিকার, সুরকার ও কণ্ঠ দিয়েছেন মাহাবুব গানওয়ালা। সংগীত পরিচালনা করেছেন শামীম আহমেদ। এতে মডেল হিসেবে কাজ করেছেন আশিক আরজু, ছায়াবীনি সিকদার, শরিফুল, মনি সরল হাসমত। মিউজিক ভিডিওটি রোমান্টিক ও বিরহের গল্পের ওপর নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শরিফ তৌহিদুজ্জামান।
এ প্রসঙ্গে নির্মাতা শরিফ তৌহিদুজ্জামান বলেন, ‘আমরা মিউজিক ভিডিওটি গাজিপুর পূবাইলে বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে কাজ করেছেন আশিক আরজু ও ছায়াবীনি সিকদার। গানটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।’
মডেল আশিক আরজু বলেন, ‘পরিচালক শরিফ তৌহিদুজ্জামান ও মডেল ছায়াবীনি সঙ্গে আমার প্রথম কাজ। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিল। পরিচালক শরিফ তৌহিদুজ্জামান কাজটি ধরে ধরে করার চেষ্টা করেছেন। দেশলাই গানটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিলেন তাই ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি।’