আগামী দুই মাস পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালাবে রিহ্যাব

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই মাস ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে রিহ্যাবের নেতৃত্বে বাসাবাড়ির বেজমেন্ট ও ছাদের ওপরে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মশক নিধন কর্মসূচি ও র্যালিপূর্ব আলোচনায় এ কথা বলেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় রিহ্যাবের পক্ষ থেকে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যারা বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় কমিশনারের সঙ্গে সমন্বয় করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবেন। রিহ্যাব সচিবালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে একটি র্যালি শেষে কলাবাগানের আশপাশে মশক নিধন কার্যক্রম চালানো হয়। অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, কো চেয়ারম্যান লায়ন শরীফ আলী খান, রিহ্যাব পরিচালক নাইমুল হাসান, প্রকৌশলী মো. আল আমিন, প্রকৌশলী রতন কুমার দত্ত, আর্কিটেক্ট এ কে এম কামরুজ্জামান, এ এফ এম ওবায়দুল্লাহসহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি