বগি লাইন-চ্যুত
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে একটি মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। দুঘর্টনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে মঙ্গলবার এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেস সকাল ৮টার দিকে গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতির আগে গফরগাঁও স্টেশন ইয়ার্ড এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল এক ঘন্টা বন্ধ থাকে। ট্রেনের লোকোমোটিভ মাস্টার (ড্রাইভার) আখতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নূরে আলম সিদ্দিকী জানান, লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।