সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে পিয়র চিপস কারখানায় ১৫ হাজার টাকা ও একজন ভুয়া কবিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী।
অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে সোমবার বিকেলে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়। এসময় পিয়র চিপস কারখানায় খাবার অনুপযোগী রং মেশানোর ও একজন ভুয়া কবিরাজকে জরিমানাসহ সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে সৈয়দপুর থানা পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।