ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ হেতালিয়া গ্রামে মঙ্গলবার মামুন (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মামুন নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।  দুপুরে বসত ঘরের কাছে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে যায় মামুন। কিছু সময় পর তার ভাসমান লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়।