দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দশমিনায় মো. মিরাজ হোসেন নামে এক মত্স্য ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস এ সাজা প্রদান করেন। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নিজাবাদ গ্রামের আলম মল্লিকের ছেলে মত্স্য ব্যবসায়ী মো. মিরাজ হোসেন আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের আলীপুরা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির এক ছাত্রী (১৬) কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার সকালে ঐ ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে তাকে মোটরসাইকেল দিয়ে গতিরোধ করে উত্ত্যক্ত করলে ছাত্রী অভিভাবককে জানায়। পরে ঐ ছাত্রীর অভিভাবক দশমিনা থানায় অভিযোগ দিলে পুলিশ মিরাজকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করলে ভ্রাম্যমাণ আদালত এক বছরের সাজা প্রদান করে।