চট্টগ্রামে দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম অফিস

মহানগরীর পতেঙ্গায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত সোমবার সকালে নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় পতেঙ্গা গ্রামার স্কুলে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মতিউর রহমান (৪৫) ঐ স্কুলের একজন পরিচালক এবং তিনি প্রধান শিক্ষকেরও দায়িত্ব পালন করছেন।

পতেঙ্গা থানার পুলিশ সূত্র জানায়, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে মতিউর জড়িয়ে ধরেছিলেন এরকম কথা ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়।  স্থানীয় লোকজন স্কুলে গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ  মতিউরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।