মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মোমিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম এ রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল মোমিন জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৯ জুলাই রাতে মোমিন পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী মাকসুরাকে প্রথমে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে। পরে ডাকাতির ঘটনা সাজানোর জন্য এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরদিন মাকসুরার ভাই মস্তফা বাদী হয়ে অজ্ঞাত চার/পাঁচ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।