ঢাকায় বৃষ্টির পর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা

ঢাকায় গতরাতে বৃষ্টির পরে আজ দিনের তাপমাত্রা বাড়তে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
 
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।
 
আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।